৩১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারি সার্জন হিসেবে নিয়োগপ্রাপ্ত এক (০১) জন কর্মকর্তার যোগদানের প্রজ্ঞাপন
৩১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারি সার্জন হিসেবে নিয়োগপ্রাপ্ত এক (০১) জন কর্মকর্তাকে ২০/০৬/২০১৩ তারিখে যোগদান করতে হবে। তাদের যোগদানের বিষয়ে সংযুক্ত প্রজ্ঞাপনে উল্লেখিত দিক-নির্দেশনা অনুসরন করতে হবে। যোগদানপত্রের নমুনা এবং সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পেতে এখানে ক্লিক করুন।
সিলেকশন গ্রেড প্রদান প্রসঙ্গে
স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং উক্ত জি,ও-তে উল্লেখিত পদধারীদের-কে সন্তোষজনক ০৫ (পাঁচ) বছর পূর্তিতে গত ১৮/০১/১৯৮৩ তারিখ থেকে সিলেকশন গ্রেড মঞ্জুরীর প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
কর্মচারীদের বদলি ও পদায়নের নির্দেশ
স্বাস্থ্য অধিদপ্তর পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তিতে বর্ণিত কর্মচারীদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে হতে বদলি করে তাদের নামের পাশে উল্লিখিত পদে ও কর্মস্থলে বহাল করেছে। সংযুক্ত আরেকটি বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের ২১/৫/২০১৩ তারিখের বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশের প্রেক্ষিতে নিম্নবর্ণিত মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি ইন্সপেক্টর) দের জাতীয় বেতন স্কেল ২০০৯ মোতাবেক জেলা স্যানিটারি ইন্সপেক্টর এর শুন্য পদে পদোন্নতি প্রদান পূর্বক তাদের নামের পাশে স্থানে পদায়ন করা হল। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
৫ম বিসিএস হতে ১৫ বিসিএস পর্যন্ত কর্মকর্তাদের সিনিয়র বেতন স্কেলে উন্নীতকরন প্রসঙ্গে
স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিস্থানে কর্মরত স্বাস্থ্য ক্যাডারের ৫ম বিসিএস হতে ১৫ বিসিএস পর্যন্ত যে সকল কর্মকর্তাগণ (১৮,৫০০/-,২৯,৭০০/-) টাকার স্কেলে অদ্যাবধি সিনিয়র স্কেল পান নাই, তাদের আগামী ৩০/০৬/২০১৩ ইং তারিখের মধ্যে সিনিয়র স্কেলের আবেদনপত্র স্বাস্থ্য অধিদপ্তরের ৬ষ্ঠ তলায় কক্ষ নং-৬০৪ এর এসিআর শাখায় ৬ বৎসরের হালনাগাদ এসিআরসহ আবেদনপত্র দাখিল করতে বলা হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার জন্য স্বাস্থ্যবার্তা
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত মহাপরিচালক, (প্রশাসন), এর নেতৃত্বে বরিশাল বিভাগের জন্য ৪টি সার্ভিলেন্স টীম প্রেরণ করা হয়েছে। উক্ত সার্ভিলেন্স টীমের নিকট থেকে উপদ্রুত এলাকায় কর্মরত সকল মেডিকেল টীম সিভিল সার্জনগণের মাধ্যমে পানিবাহিত রোগ প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে দিক নির্দেশনা নেবেন। এ প্রসঙ্গে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সকল কর্মকর্তা/ কর্মচারীর একদিনের বেতন মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে প্রদান প্রসঙ্গে
সাভারের বেদনাদায়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের সাহায্যার্থে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলে প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
তরুণদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রদর্শনী এবং ই-স্বাস্থ্যসেবায় নতুনত্ব বিষয়ক কর্মশালা
দেশে অনেক তরুণ, প্রতিভাবান এবং উত্সাহী সফটওয়্যার ডেভেলপার আছেন যাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়ার সম্পর্কে উজ্জ্বল ধারণা আছে। কেউ কেউ আছেন যারা ইতিমধ্যেই বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।এসব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার কিভাবে আমাদের বিদ্যমান পরিস্থিতি উন্নয়নে সাহায্য করতে পারে সে বিষয়ে তারা
Read more: তরুণদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রদর্শনী এবং ই-স্বাস্থ্যসেবায় নতুনত্ব বিষয়ক কর্মশালা
More Articles...
- স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা
- ইওআই বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কে
- বার্ড-ফ্লু সংক্রান্ত সতর্ক বার্তা
- ৩১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারি সার্জন হিসেবে নিয়োগপ্রাপ্ত তিন (০৩) জন কর্মকর্তার যোগদানের প্রজ্ঞাপন
- স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সহকারী পরিচালক/সমমান পদে পদোন্নতি প্রদানের তালিকা প্রকাশ প্রসঙ্গে
- কর্মচারীদের বদলি ও নিয়োগের নির্দেশ
- বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে কর্মকর্তা মনোনয়ন প্রসঙ্গে
- সকল প্রকার ছুটি বাতিল প্রসঙ্গে
- দরপত্র আহ্বান
- সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর মাধ্যমে যে সকল অধ্যাপক (নিয়মিত) এবং অধ্যাপক (চলতি দায়িত্বে) আছেন তাঁদের পদোন্নতি প্রসঙ্গে
















